রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ ভোজ্য ও জ্বালানি তেল পা চা র রো ধে বিজিবির বাড়তি ন জ র দা রি শ্যামনগরে চিংড়িতে পু শ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মা না : চিংড়ি আ গু নে পু ড়ি য়ে বি ন ষ্ট সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দ খ ল করে মাছ লু ট ফলোআপ: কালিগঞ্জে জমি বি রো ধে মা ও ছেলেকে পি টি য়ে জ খ মে র পর নি রা প ত্তা হী ন তা য় পুরো পরিবার তালা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন সাতক্ষীরায় ৪০৯ বোতল ফে ন্সি ডি ল সহ দুই মা দ ক কা র বা রি আ ট ক

তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

✍️জামাল উদ্দিন📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালার কুমিরা ইউনিয়নে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ‘২৬) বিকালে কুমিরা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।  
এ সময় তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে তালা কলারোয়ার উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি, মানুষ এখন উন্নয়ন চাই, যদি আপনারা উন্নয়ন না চান তাহলে, যাকে ইচ্ছা তাকে ভোট দিন, আর যদি তালা-কলারোয়ার উন্নয়ন চান তাহলে আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন।
আমি কথা দিচ্ছি আগামী দিনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জামায়াত সহ সকল শ্রেণীর মানুষের নিয়ে কাজ করব। 
নির্বাচনীয় জনসভায় কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুল মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির যুগ্ম  সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন,ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, খালিদ হোসেন, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি নূর মোহাম্মদ পাড়, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিজুর রহমান হাফিজ, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ, কুমিরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক মন্টু,সেচ্ছাসেবকদলের আবু মুহিত, কুমিরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারুফ হোসেন, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!