রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র

গোপালগঞ্জে শেখ সেলিম এমপির পক্ষে শীতার্তদের মাঝে শেখ মিরাজুল ইসলামের শীতবস্ত্র বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৬৮৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা শেখ সেলিম এমপি’র দিকনির্দেশনায় বিশিষ্ট সমাজসেবক ও সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মিরাজুল ইসলাম নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

আজ মঙ্গলবার বিকালে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাটর বাড়ী শ্রী শ্রী ফেলারাম পাগলের ভিটায় স্বাস্থ্যবিধি মেনে বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী সহ সকলের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও মাস্ক বিতরণ করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা শেখ সিরাজ আলী, সাবেক ইউপি সদস্য দ্বীন ইসলাম শেখ, মিলু শেখ, ইউপি সদস্য ভবানী বিশ্বাস, রবি মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দূর্গাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় পাঁচ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!