বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী

বিজিবি হবে সীমান্তের আস্থা ও নিরাপত্তার প্রতীক-বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, “বিজিবি হবে সীমান্তের আস্থা ও নিরাপত্তার প্রতীক। সুন্দরবন সংলগ্ন ভারতীয় সীমান্তবর্তী উপকূলীয় জনপদে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করেছে একটি আধুনিক পানির প্রকল্প। এই প্রকল্পের আওতায় সৌরচালিত গভীর নলকূপ, পানি বিশুদ্ধকরণ ইউনিট ও সংরক্ষণ ট্যাংক স্থাপন করা হয়েছে। যা প্রতিদিন প্রায় ১০০০ পরিবারকে নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর “২৫) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের এসআর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সুপেয় পানির প্রকল্পের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক আরো বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি মানবিক সহায়তার অংশ হিসেবে দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করে যাচ্ছে। উপকূলীয় জনপদের বিশুদ্ধ পানির সংকট দূর করতে আমরা এই প্রকল্প হাতে নিয়েছি। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে উপকূলের মানুষ পানি সংকটে দিন কাটাচ্ছে। উপকূলীয় মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি সংকট। এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন। যে পানি অনিরপাদ।

স্থানীয় বাসিন্দা সুকদেব মন্ডল, রবিলাতুন নেছা, আনোয়ারা খাতুন, খগেন্দ্রনাথ মিস্ত্রী, আজিজ সরদার তৃতীয় মাত্রাকে বলেন, আমার জন্ম থেকে পানির কষ্ট ভোগ করছি। বিশুদ্ধ পানি পান করতে না পারার কারণে আমাদের ডায়রিয়া, কলেরা, টাইফয়েড সহ বিভিন্ন রোগ হচ্ছে। লবণাক্ত পানির কারণে আমরা দূরের পুকুর থেকে ও  পানি কিনে এনে খেতাম। এখন বাড়ির কাছেই বিশুদ্ধ পানি পাব, এটা আমাদের জন্য বড় আশীর্বাদ।

এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকতা হুমায়ুন কবির মোল্লা, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পানির প্রকল্প উদ্বোধন শেষ শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এছাড়াও শতাধিক মানুষেরকে চিকিৎসা প্রদান করা হয়। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!