শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল তালায় ৩৭ কমিউনিটি ক্লিনিকে ওষুধ নেই, সেবা বঞ্চিত সাধারণ মানুষ আশাশুনিতে তিন বস্তা ফেতরার চাল ও ছয়টি কম্বল জ ব্দ দেবহাটায় নিবন্ধিত ও  কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন উপলক্ষে উপহার বিতরণ  তালায় শিক্ষকের মা র ধ রে র ক্তা ক্ত ২য় শ্রেণির ছাত্রী সাতক্ষীরায় জ্বালানি তেল সংকট! পেশাজীবীরা চরম বিপাকে; অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে সাতক্ষীরায় কুমড়া খাল এর খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

বনদ”স্যু আত”ঙ্ক কাট”ছে না সুন্দরবনের জেলেদের

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর উপকুলীয় এলাকার জেলেরা সরকারী নীতিমালা মেনে জীবিকার তাগিদে ধার কর্য করে সুন্দরবনে মাছ কাকড়া ধরতে গেছে।কিন্তু পিছু ছাড়ছে না বনের ভিতরে থাকা অস্ত্রধারী বনদস্যু আতঙ্ক।

বনের মধ্যে লুকিয়ে থাকা কাজল, মুন্না আর আলিম বাহিনী দাঁপিয়ে বেড়াচ্ছে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ জুড়ে। মাত্র কয়েক দিন হল জেলেরা বনের ভিতরে ঢুকেছে। এর মধ্যে ঘটতে শুরু করেছে অপহরণের ঘটনা। এক দিকে সুন্দরবনের হিংস্র বাঘ আর অন্য দিকে অস্ত্রধারী বনদস্যুদের মুক্তিপনের দাবীতে অপহরনের ঘটনাবলীতে জেলেরা অতিষ্ঠ হয়ে উঠেছে।

সুন্দরবন থেকে ফিরে আসা জেলে রহমত গাজী বলেন, গোন (জোয়ার) চুক্তিতে বর্তমানে তিন বাহিনীকে চাঁদা দিতে হচ্ছে, না দিলে তারা অপহরণ করে ব্যাপক নির্যাতন করছে। এছাড়া সুন্দরবনের মধ্যে টহলরত আরো কিছু দ্বায়িত্বশীল ব্যক্তিদেরকে টাকা দিতে হচ্ছে। আমরা দীর্ঘ ৩ মাস পর ধার কর্য করে বনে আসছি। এভাবে যদি তাদের টাকা দিতে হয় তাহলে আমাদের কোন লাভ হবে না।

সাতক্ষীরা রেন্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, কয়েকটি বনদস্যু বাহিনীর বিষয়ে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষ কে জানিয়েছি। তাছাড়া বন বিভাগ, বিজিবি, কোষ্টগার্ড সহ অন্যান্য দ্বায়িত্বশীল সরকারী বাহিনীরা নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!