বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী

“মা” কে কাছে ফিরে পেতে চায় দুই বছরের শিশু খাদিজা ইসলাম

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি মধ্যপাড়া গ্রামের ছবির বিশ্বাসের মেয়ে সুমাইয়া আক্তার (২২) গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে শ্রীরাম কান্দি গ্রামের আজগার কাজীর ছেলে, সজিব কাজীর সঙ্গে পালিয়ে গেছে। খাদিজা ইসলাম এ ঘটনায় মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।

জানা যায়, সুমাইয়া আক্তার উপজেলার দক্ষিণ বাশুড়িয়া গ্রামের প্রবাসী মাসুম শেখের স্ত্রী, প্রায় ছয় বছর আগে মাসুমের সঙ্গে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিযোগ রয়েছে, সুমাইয়া আক্তার এবং সজিব এর মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিলো, এবং সজিব কাজী মোবাইল ফোনের মাধ্যমে সুমাইয়া আক্তার থেকে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করে আসছিলো। সজীব কাজী ভয়ভীতি দেখিয়ে, সুমাইয়ার কাছ থেকে প্রবাসী স্বামীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করে।

ভুক্তভোগী সুমাইয়া আক্তারের পরিবার জানায়, সজিব কাজী তাকে হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে এবং তার দুই বছরের শিশুকে রেখে সুমাইয়াকে নিয়ে পালিয়ে যায়। এর ফলে শিশু বাচ্চা খাদিজা ইসলাম এখন মাকে হারিয়ে এবং তার পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছে। টুঙ্গিপাড়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে সুমাইয়া আক্তারের পিতা ছবির বিশ্বাস।

এ বিষয়ে অভিযুক্ত সজিব কাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার দেখা মেলেনি এবং তার মুঠোফোনে কল দিলে মুঠোফোনটিও বন্ধ থাকায়  তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শিশু সুমাইয়া আক্তার ও তার পরিবার এবং স্থানীয় এলাকাবাসী এ বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন যেন মা এবং শিশুর পুনর্মিলন সম্ভব হয় সেই সাথে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!