রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ ডেঙ্গু প্রতিরোধে কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বি ক্রি র পাঁ য় তা রা সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টা কা ছা ড়া মে লে না ছা ড় প ত্র

কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের  বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল ‘২৪) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমানের  সভাপতিত্বে এবং মোস্তফা বাকী বিল্লাহ শাহী ও মাওঃ তৌহিদুর রহমানের যৌথভাবে পরিচালনায় সদ্য বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা এবং সদ্য যোগদানকৃত মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন কে সংবর্ধনা প্রদান করা হয়।  কলারোয়া উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির যৌথ আয়োজনে সিংহলাল দাখিল মাদ্রাসার সুপার মোনায়েমের পবিত্র কোরআন তেলোওয়াতে ও কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের শিক্ষক উৎপল কুমার সাহার গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নব- নির্বাচিত কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক  শেখ নুরুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন-অর-রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, মাওঃ রেজাউল করিম, কলারোয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ এবাদুল হক, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মোঃ আজহারুল ইসলাম, হরিসাধন ঘোষ, ওয়েস আলী সিদ্দীক, মোঃ আজিজুর রহমান, মোঃ রুহুল আমিন, মোঃ আকতার আসাদুজ্জামান চান্দু, শেখ রাশেদুল হাসান কামরুল, মোঃ আনছার আলী, মোঃ শরিফুল ইসলাম, সুপার মোঃ আবু ইউসুফ, মোঃ আঃ সাত্তার, মাওঃ আবুল খায়ের, মাওঃ মতিউর রহমান সহ সকল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুপারগণ এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তাগণ বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসারের জন্য চাকরি ও অবসরজীবনের সু-স্বাস্থ্য কামনা করেন এবং যেখানেই থাকবেন সেখানেই আপনার সুনাম- সুখ্যাতি ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা ব্যাক্ত করেন। আর সদ্য যোগদানকৃত মাধ্যমিক শিক্ষা অফিসার এর সহযোগিতা কামনা ও সহযোগিতা করার আশা ব্যাক্ত করেন। পরে উভয় সমিতির পক্ষ থেকে বিদায়ী শিক্ষা অফিসারকে উপহার সামগ্রী প্রদান করা হয়।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!