বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র

জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক নেতা আবু সালেহ আকন

✍️আবু সায়েম আকন📝ঝালকাঠি জেলা প্রতিবেদ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

দৈনিক নয়া দিগন্তের সিটি এডিটর , বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশেনের সাবেক দুইবারের সফল সভাপতি, হাজারো সাংবাদিকদের আশ্রয় স্থল, সদা হাস্যজ্বল, অন্যায়ের সাথে আপোষহীন সাংবাদিক নেতা, সৎ নির্ভীক সাংবাদিক আবু সালেহ আকনের জন্মদিন আজ ৩০ সেপ্টেম্বর।

জন্মদিন উপলক্ষে তিনি আজ সারাদিন শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক সহযোদ্ধা, ভক্ত, পরিচিত, আত্মীয়-স্বজন তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন অনেকে। প্রতিবছরের ন্যায় এই বছরও তার দিনটি কেটেছে আনন্দে। 

১৯৭৭ সালের এই দিনে ঝালকাঠি জেলার রাজাপুর থানার নারিকেল বাড়িয়া গ্রামে আবু সালেহ আকন জন্মগ্রহণ করেন। বাবা আইউব আলী আকন ও মা আনোয়ারা খানমের তিন সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। ব্যাক্তিগত জীবনে তার স্ত্রী মাহমুদা ডলি, তিনিও পেশায় একজন সাংবাদিক। এক ছেলে ও এক কন্যা সন্তানের বাবা।

আবু সালেহ আকন ১৯৯২ সালে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি, ১৯৯৪ সালে রাজাপুর সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে ১৯৯৭ সালে অনার্স এবং ১৯৯৯ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

এরপরে ১৯৯৭ সালের এপ্রিলের ২ তারিখে দৈনিক জনতায় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর একই বছরের শেষের দিকে তিনি দৈনিক সংগ্রামে নিজস্ব প্রতিবেদক, ১৯৯৮ সালে দৈনিক ইনকিলাবে নিজস্ব প্রতিবেদক ও ২০০৪ সালের আগস্টে দৈনিক নয়া দিগন্তে নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি একই পত্রিকায় বিশেষ প্রতিনিধি, চিফ রিপোর্টার এবং বর্তমানের সিটি এডিটর পদে উন্নীত হন।

তিনি সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ মানবাধিকার বিষয়ক সাংবাদিকতা পুরস্কার, নয়া দিগন্তের সেরা রিপোর্টের পুরস্কারসহ বিভিণ্ন পুরস্কার অর্জন করেন। এ ছাড়া নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ও সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে এই সাংবাদিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর ফলশ্রুতিতে তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর ২০০৯-২০১০ ও ২০১৩-২০১৪ কার্যবর্ষে সাধারন সম্পাদক ২০১৭ এবং ২০১৮ সালে তিনি বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচত হন। বর্তমানে ঝালকাঠি সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আবু সালেহ আকন জানান, তার পছন্দের রং সবুজ ও ফুল হাসনা হেনা। খেতে ভালোবাসেন গরুর মাংস, সাদা ভাত ও ইলিশ মাছ। আর অবসর সময়ে এই সাংবাদিক বই পড়তে, গান শুনতে ও খেলাধূলা করতেই পছন্দ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!