
“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ ২০২৬ অর্থবছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে ফলজ বনজ ও ভেষজ চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কর্মসূচির আয়োজনে মঙ্গলবার (২৩ জুন ‘২৬) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে নারকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন কুমার সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহঃ অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকাশীল, উপসহকারী কৃষি অফিসার মো: শফিউল্লাহ শিক্ষিকা কণিকা সরকার প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন বর্তমান সরকারের টার্গেট সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপন করবে তাড়াতাড়ি ধারাবাহিকতায় প্রতিটি উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিজেদের সুরক্ষায় সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষ রোপনের পর তার পরিচর্যা করতে হবে। কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ১৭’শ ব্যক্তির মাঝে সাড়ে ৮ হাজার নারকেলের চারা বিতরণ করা হয়। প্রত্যেকের ৫টি করে নারকেল গাছের চারা বিতরণ করা হয়।