বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রে প্তা র সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গুলোতে ঈদ-ই মিলাদুনবী (সা.) পালিত সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে  বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল  সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪ 

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইনকিলাব এর ৪০তম বর্ষপূর্তি উদযাপন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক ইনকিলাব-এর ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে আলোচনা সভা, কেক কাটা, প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন-২৬) বিকেল ৫টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে দৈনিক ইনকিলাবের কালিগঞ্জ উপজেলা সংবাদদাতা এম. হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মাইনুল ইসলাম খান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, দৈনিক ইনকিলাবের সাতক্ষীরা জেলা সংবাদদাতা আক্তারুজ্জামান বাচ্চু, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বীর মুক্তিযোদ্ধা এস. এম. মমতাজ হোসেন মন্টু, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সাংবাদিক আহম্মাদ উল্লাহ বাচ্চু, ইশারাত আলী,জাহাঙ্গীর আলম, ফজলুল হক, শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, আলমগীর হোসেন, শাহাদত হোসেন, আবুল কালাম, শেখ আল নুর আহমেদ ঈমন, বৈশাখী পারভীন ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ।আলোচনা সভায় বক্তারা দৈনিক ইনকিলাব এর চার দশকের পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পত্রিকাটির অবদান এবং দেশের সাংবাদিকতা অঙ্গনে এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ইনকিলাব দীর্ঘ ৪০ বছর ধরে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি একই ধারাবাহিকতায় গণমানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। আলোচনা সভা শেষে ৪০তম বর্ষপূর্তির কেক কাটা হয়।

পরে অংশগ্রহণকারীদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। সর্বশেষে খুলনা বেতার ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেণ কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!