শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোটি টাকার তহবিল ঘিরে চক্রান্ত! শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা, স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি সাতক্ষীরার স্কুল ছাত্রী ধ র্ষ ন ও ভিডিও চিত্র ধারণ মা ম লা র আ সা মী কলেজ ছাত্র হৃদয় ঘোষ প্রকাশ্যে, ৭ মাসে গ্রে প্তা র হয়নি সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সুমন সভাপতি ও নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক কালিগঞ্জে পুলিশের বিশেষ অ ভি যা নে প রো য়া নাভুক্তসহ ৪ আ সা মি গ্রে ফ তা র আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ

দেবহাটায় ভা র তী য় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের অভিযানে  বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) গভীর রাতে দেবহাটা থানার এসআই নকীব পান্নু সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। 

এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় মুখ বাঁধা একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায় পুলিশ। পরে স্থানীয়দের উপস্থিততে বস্তাটি খুলে তার ভেতর থেকে চারটি পলিবলে ভরা চিংড়ি মাছের রেনু  উদ্ধার করা হয়।

প্রতিটি পলিবলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার করে রেনু  ছিল। উদ্ধারকৃত রেনু আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।

উদ্ধারের পর বিষয়টি দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। এগুলো দ্রুত মারা যাওয়ার আশঙ্কা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের উপস্থিতিতে এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের সহযোগিতায় রাতেই বসন্তপুর এলাকার দেবহাটা খালে অবমুক্ত করা হয়।

এ সময় ওসি আব্দুল আলিম সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!