মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, দৈনিক কাফেলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আব্দুল মোতালেব এর ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ জুন ‘২৬) বেলা ১০ টায় প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা শহরের রসুলপুর কবস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সাংবাদিকরা।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহামান উজ্জলের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইদুজ্জামান ইদ্রিস, সাবেক নির্বাহী কমিটির সদস্য এম রফিক, নির্বাহী সদস্য এম জিললুর রহমান, শহিদুল ইসলাম ও কামরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আব্দুল মোতালেব ছিলেন প্রথিত যশা সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজ সেবক। সমাজের সকল প্রকার কল্যাণমূলক কাজে তিনি এগিয়ে এসেছেন। তার হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে জেলার বহু বেকর যুবকের। জেলার প্রত্যন্ত এলাকায় তিনি শিক্ষার আলো ছড়িয়েছেন, গড়ে তুলেছেন বহু শিক্ষা প্রতিষ্ঠান। তার মৃত্যু হলেও এসব কর্মের মাধ্যমে আজও তিনি আমাদের মাঝে বেঁচে আছেন।

বক্তারা আরো বলেন, প্রায়ত আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিক গড়ার কারিগর। তার পত্রিকার মাধ্যমে ও হাতে গড়া অনেক সাংবাদিক আজ দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে কর্মরত আছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ টেলিভিশন ও দ্য বাংলাদেশ অবজার্ভার এর সাতক্ষীরা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গতঃ আব্দুল মোতালেব সাতক্ষীরা প্রাচীনতম সংবাদপত্র দৈনিক কাফেলার প্রতিষ্ঠাতা সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সেন্টাল ম্যানেজিং বোর্ডের সদস্য ও সাতক্ষীরা ইউনিটের সহ-সভাপতি এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন।

এছাড়া তিনি জেলা স্কাউট, জেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক পরিষদ, ক্রীড়া সংস্থা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিসহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিগত ২০০২ সালের ২ জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!