বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠন দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরাযর কালিগঞ্জ উপজেলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ‘২৬) সকাল ১০টায় সাতক্ষীরা ০৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সফল এমপি কাজী আলাউদ্দিন এর নেতৃত্বে উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলশেষে উপজেলা বিএনপি কার্যালয়ে সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা তাতিদলের আহবায়ক শরীফ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, জাসাস এর উপজেলা সভাপতি মুরশীদ আলী গাজী প্রমুখ।

এর আগে বিশাল মটর সাইকেল র‍্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে মিছিলে মুখরিত করে তোলে। একইভাবে বিকাল ৪টায় উপজেলা যুবদলের আয়োজনে কেন্দ্র ঘোষীত কর্মসূচী পালন করা হয়।

উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে অফিসের সামনে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এসময়ে উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিএম রবিউল্লাহ বাহার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদাওয়ান ফেরদৌস রনি প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!