মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দৈনিক দক্ষিণের মশাল

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
সত্য প্রকাশের সাহস, গণমানুষের কথা বলার দায়বদ্ধতা এবং সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক অবস্থানের প্রত্যয় নিয়ে এক যুগের দ্বারপ্রান্তে পৌঁছেছে দৈনিক দক্ষিণের মশাল। নানা প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে পাঠকের আস্থা অর্জনের মধ্য দিয়ে ১১ বছরে পদার্পণ করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় এই গণমাধ্যমটি।
এ উপলক্ষে শনিবার (২৩ মে ‘২৬) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পত্রিকাটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন-২০২৬।
অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধি, সাংবাদিক, লেখক, সংস্কৃতিকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে যোগ দেন। বর্ণিল ব্যানার, ফেস্টুন ও শুভেচ্ছা বার্তায় সজ্জিত হয় অনুষ্ঠানস্থল। দীর্ঘ এক দশকের পথচলায় পত্রিকাটির সাফল্য, সংগ্রাম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজনে উঠে আসে নানা স্মৃতিচারণ ও প্রত্যয়ের কথা।
বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভ উদ্বোধন করেন অতিথিরা। কেক কাটার সময় উপস্থিত অতিথি, প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন।
দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে এবং বিশেষ প্রতিনিধি শেখ হাসান শাহারিয়ারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবুল কাশেম, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, আশাশুনি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী এবং ম্যানগ্রোভ সভাঘরের স্বত্বাধিকারী কবি স. ম. তুহিন প্রমুখ।
বক্তারা বলেন, একটি সংবাদপত্র কেবল খবর প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের বিবেক, গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি এবং সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রামের শক্তিশালী হাতিয়ার। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনভিত্তিক তথ্যপ্রবাহের ভিড়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় যাচাই-বাছাই করে সত্য সংবাদ পরিবেশন করাই একজন প্রকৃত সাংবাদিকের প্রধান দায়িত্ব।
তারা আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদের সুখ-দুঃখ, সম্ভাবনা, সংকট, দুর্ভোগ ও উন্নয়নের চিত্র দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে তুলে ধরছে দক্ষিণের মশাল। নদীভাঙন, জলাবদ্ধতা, কৃষকের দুর্দশা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সমস্যা, পরিবেশ সংকটসহ নানা জনদুর্ভোগের সংবাদ প্রকাশ করে পত্রিকাটি সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, মানবিক মূল্যবোধ এবং জনস্বার্থে অবস্থান নেওয়ার কারণে পত্রিকাটি পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে বলেও উল্লেখ করেন বক্তারা।
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক আবুল কাশেম বলেন, “সত্য প্রকাশের পথ কখনো সহজ নয়। নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও যারা নীতির জায়গায় অটল থাকতে পারে, তারাই প্রকৃত সাংবাদিক। দক্ষিণের মশাল সেই দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছে।”
অধ্যক্ষ পবিত্র মোহন দাস বলেন, “স্থানীয় সাংবাদিকতা আজ জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। গ্রামের মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে স্থানীয় পত্রিকার বিকল্প নেই। দক্ষিণের মশাল সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছে।”
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী বলেন, “বর্তমান সময়ে গুজব ও অপতথ্যের বিস্তার রোধে দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা অনেক বেড়েছে। সমাজকে সঠিক তথ্য জানাতে সংবাদকর্মীদের আরও সতর্ক ও পেশাদার হতে হবে।”
কবি স. ম. তুহিন বলেন, “একটি পত্রিকা তখনই মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, যখন সেটি মানুষের কথা বলে। দক্ষিণের মশাল মানুষের পাশে থেকে কাজ করার কারণেই পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।”
প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক হাসান গফুর, বার্তা সম্পাদক আব্দুর রহমান, মফস্বল সম্পাদক মোহাম্মদ মোজাহিদ, বিশেষ প্রতিনিধি এসএম আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার সাইফুল আজম খান মামুন, আব্দুল জলিল, আব্দুর রশিদ, খাইরুল বাসার, আবুল হোসেন, আবু সায়ীদ, কালিগঞ্জ প্রতিনিধি আরাফাত হোসেন, আশাশুনি প্রতিনিধি আলমগীর হোসেন, স্টাফ রিপোর্টার মোঃ হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার ইয়াছিন আলম এবং গ্রাফিক্স ডিজাইনার আবু হাসান।
বক্তারা প্রতিনিধি পর্যায়ে সাংবাদিকতার নানা অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সাংবাদিকদের আরও দক্ষ ও দায়িত্বশীল হতে হবে। অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুততা ও সত্যতার মধ্যে ভারসাম্য রক্ষা করাও জরুরি বলে তারা মত দেন।
সভাপতির বক্তব্যে সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। মানুষের কথা বলার দায়বদ্ধতা থেকেই দক্ষিণের মশাল-এর যাত্রা শুরু হয়েছিল। নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করেছি। পাঠকের ভালোবাসা, শুভানুধ্যায়ীদের সমর্থন এবং সহকর্মীদের আন্তরিকতায় আজ আমরা ১১ বছরে পদার্পণ করেছি।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, অনুসন্ধানী প্রতিবেদন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে দক্ষিণের মশাল নির্ভীকভাবে কাজ করে যাবে। আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার সঙ্গে তাল মিলিয়ে পাঠকবান্ধব ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনই হবে আমাদের অগ্রযাত্রার মূল লক্ষ্য।”
আলোচনা সভা শেষে প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন সাংগঠনিক বিষয়, সংবাদ পরিবেশনায় নৈতিকতা, ভুয়া তথ্য প্রতিরোধ, অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রচার এবং পাঠকবান্ধব কনটেন্ট তৈরির ওপর বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়া মাঠপর্যায়ের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংবাদ সংগ্রহে নিরাপত্তা এবং আধুনিক সাংবাদিকতা প্রশিক্ষণের বিষয়েও আলোচনা করা হয়।
দিনব্যাপী আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসব, স্মৃতিচারণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে উজ্জীবিত এক প্রাণবন্ত পরিবেশ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!