খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে সারাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাস বিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ‘২৬) বিকেলে ডুমুরিয়া বাসস্ট্যান্ড শহীদ সিরাজ চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি তার বক্তব্যে বলেন শহীদ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি এদেশের জনগণ তারেক রহমানের মধ্যে দেখছে। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। এ রাজপথ হবে বিএনপির, নিষিদ্ধ কোন সংগঠনের না। দোসররা দেখছি মাঝে মাঝে উঁকি মেরে দেখছে। ফ্যাসিস্টদের হুঁশিয়ার করে বলেন তোমাদের সে আশা আর পুরন হবে না। ডুমুরিয়ায় বিএনপির মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ ও কেএম আশরাফুল আলম নান্নু।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে ও বিএনপি শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন আব্দুস সালাম মল্লিক, শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, শেখ শাহিনুর রহমান শাহিন, মাহাবুর রহমান মোল্লা, মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, গাজী আব্দুল হালিম, শেখ শাহিনুর রহমান, শেখ হেলাল উদ্দিন, হাবিবুর রহমান হবি, অরুন গোলদার, মশিউর রহমান লিটন, আমিনুর রহমান, ডাঃ আলমগীর, মতিয়ার রহমান বাচ্চু, সরদার বিল্লাল হোসেন, মোল্যা মশিউর রহমান, মাষ্টার আয়ূব আহমেদ, মুনিমুর রহমান নয়ন, এফএম রফিকুল ইসলাম, শেখ মাহাবুর রহমান, মাওলানা খলিলুর রহমান, বিএম সাইকুল ইসলাম, শেখ ফরিদ হোসেন, মোল্যা মনিরুল ইসলাম, মনিরুজ্জামান সোহাগ, তানভীর হাসান, শেখ হুমায়ুন কবির, রহিমা বেগম, চন্দনা বিশ্বাস, পিয়ারী সুলতানা, দিলীপ গাইন প্রমুখ। সমাবেশ শেষে বিশাল এক মিছিল খুলনা সাতক্ষীরা মহাসড়ক হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।