রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র কালিগঞ্জে স্বর্ণের দোকানে লকার ভেঙে  দু ধ র্ষ চু রি সোনা-রুপাসহ নগদ টাকা লু ট সাতক্ষীরায় বিশ্ব পর্যটন দিবসে র‌্যালি ও আলোচনা সভা মোল্লাহাটের কচুরির আ লো চি ত শিশু কন্যার গ লা কে টে হ ত্যা ঘটনাস্থল পরিদর্শনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন পিপিএম তালায় ট্রাকের ধা ক্কা য় মোটরসাইকেল চালক নি হ ত কালিগঞ্জে সঞ্জিব হ ত্যা মা ম লা র আ সা মী নিতাই আ ট ক  বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা  গোপালগঞ্জের মৌলভীপাড়াবাসীর জন্য যা কিছু করার প্রয়োজন আমি করবো- ডাঃ কে এম বাবর এমপি কালিগঞ্জে কবি সুকান্ত ভট্রাচার্যের জন্মশতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা কালিগঞ্জে সেচ পাম্পের অনুমোদনের দাবি উ‌পেক্ষা- প্রবীন কৃষকের হ য় রা নি র অ ভি যো গ

উত্তরণ পরিচালকের সাথে পাটেকলঘাটা কলেজ শিক্ষার্থীদের মতবিনিময়

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৭২ বার পড়া হয়েছে

বেসরকারী সংস্থা উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সাথে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ আগষ্ট) সকালে কলেজের ২০৬ কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফার। প্রভাষক মোঃ নাজমুল হকের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যাপক ফকির আহমেদ শাহ, অধ্যাপক সরদার রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, ‘তোমরা বেশি বেশি করে বই পড়বে। শুধু সিলেবাসের বই নয় সাইন্স ফিকশান, এডভেনচারাস জার্নি, মনীষীদের জীবনী বই পড়লে ইনটেলেকচুয়াল ক্যাপাসিটি বাড়ে। আমাদের এলাকার সমস্যা হল মানুষ বই পড়তে চাই না। তোমরা বড় ও সুখী হতে চাইলে জীবনে বাসনা কমাবে। আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে টিকে আছি। আমি ছাত্র জীবন থেকে মায়ের অনুপ্রেরণায় সমাজে বিভিন্ন অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য সংগ্রাম করে বড় হয়েছি। এখনও সমাজ পরিবর্তনের জন্য লড়াই করে যাচ্ছি। তোমরাও এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। মনে রাখবে রাজরোষ বজ্রবিস্ফোরণের চেয়ে বেশী শক্তিশালী।’

তিনি তার বক্তব্যে আরো বলেন, কপোতাক্ষ নদের জলাবদ্ধতা, লবণাক্ততা, নদী ভাঙ্গন, প্রাকৃতিক দুর্যোগে কবলিত অসহায় মানুষদের পাশে ইমিডিয়েট স্টেপ নেয় উত্তরণ। আলোচনা সভা শেষে তিনি কলেজের লাইব্রেরী পরিদর্শন শেষে লাইব্রেরীর শ্রীবৃদ্ধি ও উন্নত মানের লাইব্রেরী স্থাপনে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় কলেজে ক্যাম্পাসে তিনি একটি জলপাই গাছ রোপন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!