বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় স্ত্রীর উপর অ ভি মা ন করে স্বামীর আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম  সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

একই সঙ্গে অন্য উপজেলা বা জেলায় বদলির আবেদনগুলো যাচাই-বাছাই করে নীতিমালা অনুযায়ী বদলিযোগ্য আবেদন জরুরি ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে বলা হয়েছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরার ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক স্মারক এ নির্দেশনা দেওয়া হয়। স্মারক নম্বর: ৩৮.০১.৮৭০০.০০০.০৪.০০৪.২৬-১৭০৬। স্মারকে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২ আগস্ট ২০২৬ তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কমিটি গঠন এবং এর আলোকে কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর থেকে বদলি কার্যক্রম স্থগিত রাখা হয়। তবে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জুম সভায় আগামী ১ অক্টোবর নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নের আগে বদলি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা কমিটি গঠন ও সভা আহ্বান করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির ব্যবস্থা নিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। স্মারকে আরও উল্লেখ করা হয়, উপজেলার অভ্যন্তরীণ শূন্যপদে শিক্ষক বদলি কার্যক্রম সম্পন্ন না হলে জেলা কমিটির মাধ্যমে নতুন শিক্ষক পদায়ন জটিলতা সৃষ্টি হতে পারে। এ কারণে অন্য উপজেলা বা জেলায় বদলির আবেদনগুলো যাচাই করে নীতিমালা অনুযায়ী বদলিযোগ্য হলে জরুরি ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে বলা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন স্বাক্ষরিত ওই স্মারকটি সাতক্ষীরার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এর অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সাতক্ষীরার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!