শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পুলিশের বি শে ষ অ ভি যা নে ১০জু য়া ড়ি গ্রে ফ তা র তালায় মা দ ক-জু য়া চ ক্রে র বি রু দ্ধে পুলিশের অ ভি যা ন, সাংবাদিককে প্রা ণ না শে র হু ম কি প্রেসক্লাবের নি ন্দা কালিগঞ্জে ১০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন “পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে বন বিভাগের উদ্যোগ সাতক্ষীরায় এআই বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ খুলনার মহাসমাবেশ ঘিরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে লিফলেট বিতরণ কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করলেন ইউপি চেয়ারম্যান খোকন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই- ডিসি মিজ কাউসার আজিজ শান্তি ও সম্প্রীতির আহবানে সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সাতক্ষীরায় সেমিনার

আশাশুনির বড়দলে গণ টিকা ক্যাম্প পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা

✍️আজিজুল ইসলাম🔏 নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে কোভিড-১৯ প্রতিরোধে গণ টিকা ক্যাম্প পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।

মঙ্গলবার দুপুরে তিনি বড়দল ইউনিয়ন পরিষদে অবস্থিত অস্থায়ী এ গণ টিকা ক্যাম্প এর কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি’২২ পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ প্রদান করা হবে। টিকা গ্রহণ না করলে সরকারি সেবাসমূহ পাওয়ার ক্ষেত্রে নানাবিধ জটিলতা সৃষ্টি হতে পারে। তাই এ তারিখের ভিতরে সকলকে টিকা নেওয়ার অনুরোধ জানান। তিনি আরও বলেন, রেজিষ্ট্রেশন করা না তাকলেও ১২ বছর বয়স থেকে যে কেউ মোবাইল নম্বর প্রদান করেই টিকা নিতে পারবেন। নিজের মোবাইল না থাকলে নিজের পিতামাতা বা আপনজনের মোবাইল নম্বর প্রদান করেও টিকা গ্রহণ করা যাবে। এসময় তিনি টিকা নিয়ে নিজে ও তার পরিবার তথা দেশের সকলকে সুস্থ থাকার ব্যাপারে সহযোগিতা করার আহবান জানান। গণ টিকা ক্যাম্প পরিদর্শনকালে এসময় স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপন উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!