শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ১০ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন “পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে বন বিভাগের উদ্যোগ সাতক্ষীরায় এআই বিষয়ক সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরা পৌরশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ খুলনার মহাসমাবেশ ঘিরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে লিফলেট বিতরণ কোটালীপাড়ার সাদুল্লাপুর ইউনিয়নে বৃক্ষরোপণ করলেন ইউপি চেয়ারম্যান খোকন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই- ডিসি মিজ কাউসার আজিজ শান্তি ও সম্প্রীতির আহবানে সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সাতক্ষীরায় সেমিনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতির তথ্য পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে মুকসুদপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী

শ্যামনগরে ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের কার্যক্রম হিসেবে ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে বুধবার (৩ জুন ২০২৬) সকাল ১১:০০ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল হালিম, উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, এনজিও ব্যক্তিত্ব মো: আ: রহিম, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমূখ।

উকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “ফেইথ ইন এ্যাকশন এর কাজ সম্পর্কে আগে আমার ধারণা ছিল না। পূর্বে তাদের ১৩৭ টি পানির ট্যাংক বিতরণ, ২০০ জনকে সবজি চষের জন্য বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ করা অনুষ্ঠানে থেকেছি। আজ গাবুরা ইউনিয়নের ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য উপকরণ বিতরণ করছে এই অনুষ্ঠানে দাওয়াত করার জন্য সংস্থার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের নিকট অনুরোধ সকলে ফেইথ ইন এ্যাকশনের এই সুযোগটা আমরা যদি কাজে লাগাই তাহলে গাবুরার মানুষের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়বে।”

সন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন বলেন, “গাবুরাতে স্বাস্থ্য সেবার মান খারাপ। সেখানে মানুষ অসুস্থ হলে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দোলনায় করে নিতে হয় এবং পথেই মারা যায়। সেজন্য স্বাস্থ্য নিয়ে গাবুরাতে কাজ করা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন যে কার্যক্রম করছে তাতে স্বাস্থ্য স্বেচ্ছাসেবকরা যদি একটি পরিবারে স্বাস্থ্যসেবা দেন তাহলে একটি পরিবার সুস্থ থাকবে।”

প্রধান অতিথি বলেন, “ফেইথ ইন এ্যাকশনের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ সার্থক হবে, যদি আপনারা সঠিকভাবে কাজ করেন। আপনারা মানুষকে সেবা করার চেস্টা করবেন। ফেইথ ইন এ্যাকশন গাবুরাতে সফলভাবে কাজ করার চেস্টা করছে। তারা সফল হবে আপনাদের কাজের মাধ্যমে। সেজন্য সকলের কাছে অনুরোধ স্বাস্থ্য সেবার কাজ ভালো করে করার চেস্টা করবেন।”

উল্লেখ্য এই প্রকেল্পে ফেইথ ইন এ্যাকশন মোট ১৫টি ফাস্ট এইড বক্স, ১৫টি ছাতা, ১৫টি বিপি মেশিন, ৪টি নেবুলাইজার, ১৫টি পালস অক্সিমিটার, ১৫টি গ্লুকো মিটার, ১৫টি থার্মমিটারসহ ১৫ সেট সফট রোল, মেডি টেপ, গ্লোবস, ভায়োডিন, হেক্সিসল, কটন, ওর স্যালাইন, বার্ণ ক্রিম বিতরণ করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!