বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিট।

সংগঠনটির সাতক্ষীরা জেলার সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুকের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (০৪ জুন ‘২৬) দুপুরে পথিকদের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়। পাশাপাশি রোদে কাজ করা দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়, যা তাৎক্ষণিকভাবে স্বস্তি এনে দেয় ভুক্তভোগীদের।

এ সময় তিনি বলেন, তীব্র গরমে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। তাই সচেতনতার পাশাপাশি মানবিক সহায়তা প্রদান জরুরি। রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে জনসচেতনতা বাড়াতে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—ভরদুপুরে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত নিরাপদ পানি পান করা, রোদে বের হলে ছাতা বা টুপি ব্যবহার করা, অস্বাস্থ্যকর খাবার ও পানীয় এড়িয়ে চলা এবং নিয়মিত বিশ্রাম নেওয়া। এছাড়া ঢিলেঢালা ও হালকা রঙের সুতির পোশাক পরিধান, প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং শরীর ঠান্ডা রাখতে গোসল বা পানির ঝাপটা নেওয়ার কথাও বলা হয়।

বিশেষভাবে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়। জরুরি প্রয়োজনে সরকারের স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

রেড ক্রিসেন্টের যেকোনো তথ্য, সেবা বা অভিযোগ জানাতে ১৬২২৬ নম্বরে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!