বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা সাতক্ষীরা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উপলক্ষে পান্তা উৎসব তালায় প্রতিবন্ধী ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজারের বেশি শিক্ষার্থী শ্যামনগরে জমি জ ব র দ খ লে বাঁ ধা: এক বৃদ্ধকে গাছে বেঁ ধে নি র্যা ত ন তালায় জামায়াত নেতার বি রু দ্ধে এক ব্যক্তি বসতবাড়ির দ খ ল চে ষ্টা র অ ভি যো গ মাহমুদপুর হাইস্কুলের এসএসসি ৯৩’ ব্যাজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পহেলা বৈশাখ উদযাপন সাতক্ষীরায় মেধার আলো জ্বালাতে রঙধনু কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে ৫০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান পহেলা বৈশাখ উদযাপনে সাতক্ষীরার মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় পালিত হয়েছে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী

বঙ্গবন্ধু’র সমাধিতে এলজিইডি’র নবনিযুক্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা নিবেদন (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১০৪০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) -এর নবনিযুক্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার।

 

 

আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে এলজিইডি ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শচীন্দ্র নাথ হালদার, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার একরামুল কবির, সদর উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল আহমেদ, কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচি, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, মুকসুদপুর উপজেলা প্রকৌশলী সজল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

পরে তিনি টুঙ্গিপাড়ায় এলজিইডি কর্তৃক নির্মাণাধীন বাঘিয়ারকূল ঘাটলা, পাটগাতী বঙ্গবন্ধু বোট ল্যান্ডিং, টুঙ্গিপাড়া শ্মশান, উপজেলা পরিষদ কমপ্লেক্স সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

এরপরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপালগঞ্জ জেলা এলজিইডি ভবনে পৌঁছালে সেখানে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের নেতৃত্বে অন্যান্য প্রকৌশলীগণ তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে তিনি জেলা এলজিইডি ভবনের সৌন্দর্যবর্ধনের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন।

পরে বিকালে তিনি জেলা এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা ও উপজেলা পর্যায়ের সকল প্রকৌশলীদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!