রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল এক কৃষকের সাতক্ষীরায় হামের প্রাদু্র্ভাব: খুলনা বিভাগে সর্বোচ্চ আক্রান্ত এই জেলায় জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী: জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৭ এপ্রিল সাতক্ষীরায় পুলিশের মাসিক অ প রা ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশের মাষ্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান  সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে

করোনা প্রতিরোধে লাবসা ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ’র মাস্ক বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৪৬ বার পড়া হয়েছে

মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে এবং সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেছেন সাতক্ষীরা সদরের লাবসা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এপিপি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ।

মঙ্গলবার লাবসা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের দেবনগর ও মথুরাপুর এবং ০৫নং ওয়ার্ডের লাবসা এলাকার বিভিন্ন পয়েন্টে পথচারী, ব্যবসা প্রতিষ্ঠানে ৫শতাধিক মাস্ক বিতরণ করেন।

এসময় তিনি করোনা প্রতিরোধে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্য বিধি মেনে চলার প্রতি আহবান জানিয়ে বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছে। করোনা প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। সেজন্য জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতার লক্ষ্যে ব্যক্তিগতভাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরনের উদ্যোগ নিয়েছি। করোনার সংক্রমণ রোধে সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।’ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন এ্যাড. শেখ হুমায়ুন কবির, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজুল হক, লাবসা ইউনিয়নের ০৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আবুল হোসেন খোকন, লাবসা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলতাফুর রহমান প্রমুখ। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!