রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বৈশাখ বরণের প্রস্তুতি: অসাম্প্রদায়িক চেতনার আহ্বানে হবে মঙ্গল শোভাযাত্রা আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ

কালিগঞ্জের মৌতলাতে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের নাম রিজিয়া পারভিন (৩০)।

তিনি কালিগঞ্জ উপজেলার পূর্ব মৌতলা গ্রামের শেখ শহীদুল ইসলামের স্ত্রী ও শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের চালতাঘাটা গ্রামের মৃত আলী বক্স গাজীর মেয়ে।

নিহত রিজিয়া পারভীনের স্বামী শেখ শহীদুল ইসলাম জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে নামাজ পড়ার জন্য ডেকে দিয়ে স্ত্রী পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে চাচাতো ভাই আরিজুলের পুকুর পাড়ে স্ত্রীর পরিহিত শুকনো কাপড় ও জুতা দেখতে পাওয়া যায়। সকাল ৮টার দিকে ওই পুকুরে ডুবা অবস্থায় স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। পানিতে ডুবে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন।

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার কর ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!