শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় ব্যাটারি চু রি র স ন্দে হে পি ট মো ড়া দিয়ে বেঁ ধে তিন যুবককে ম ধ্য যু গী য় কা য় দা য় নি র্যা ত নে র অ ভি যো গ তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়ায় গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্রেতাদের মধ্যে অসন্তোষ, দুশলেন প্রাণিসম্পদ অফিসকে  সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

বিএসএফ সীমান্তে বল প্রয়োগ ও গোলাগুলি করতে পারে-আশঙ্কায় সতর্কতা জারি বিজিবির

✍️এস এম শহিদুল ইসলাম📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

বিএসএফ সীমান্তে বল প্রয়োগ ও গোলাগুলি করতে পারে বলে আশঙ্কা করছেন সাতক্ষীরা সীমান্তের বিজিবি সদস্যরা। বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি রয়েছে। এমন বার্তা দিয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি। 

আজ মঙ্গলবার (১ অক্টোবর ২০২৪) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক।

এতে বলা হয়, সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিণতি ও মৃত্যু ঝুঁকি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতামূলক সীমান্ত অতিক্রম থেকে বিরত থাকতে বিজিবির সতর্কতা জারি করা হলো। 

তিনি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিণতি ও মৃত্যু ঝুঁকি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতামূলক সীমান্ত অতিক্রম থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ জানান।

তিনি বলেন, বিএসএফ কর্তৃক সীমান্তে বল প্রয়োগ ও গোলাগুলি হওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশী নাগরিক কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত ও প্রাণ-হানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতা বশতঃ সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশী নাগরিক/দুস্কৃতিকারী কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার তথ্য যথাশীঘ্র বিজিবিকে প্রদানের জন্য অনুরোধ করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!