শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় ব্যাটারি চু রি র স ন্দে হে পি ট মো ড়া দিয়ে বেঁ ধে তিন যুবককে ম ধ্য যু গী য় কা য় দা য় নি র্যা ত নে র অ ভি যো গ তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়ায় গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্রেতাদের মধ্যে অসন্তোষ, দুশলেন প্রাণিসম্পদ অফিসকে  সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

দুর্বৃত্তরা পুড়িয়ে দিলো সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন আ’লীগের অফিস

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেছে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের অফিস। গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) দিনগত রাতে কে বা কারা এই আগুন দিয়েছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, সদর উপজেলার ১৩ নং ফিংড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফয়জুল্লাহপুর গ্রামে আওয়ামী লীগের অফিসটি কে বা কারা পুড়িয়ে দিয়েছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। ধারনা করা হচ্ছে এটি বিএনপি ও জামায়াত দলীয় নেতাকর্মীদের কাজ। তবে ওই এলাকায় আওয়ামী লীগের আন্তঃদলীয় কোন্দল রয়েছে। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হবে।

ফিংড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোপাল মন্ডল জানান, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের অফিসে স্থানীয় আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হতো। গভীর রাতে খবর পাওয়া যায় সেখানে আগুন লেগেছে। এরপর স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও কাঠের বেঞ্চ পুড়ে ভস্মীভূত হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিতুল ইসলাম ও সদর সার্কেলের পুলিশ সুপার মীর আসাদুজ্জামান।

ওসি জানান, এ ব্যাপারে মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!