রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ ভোজ্য ও জ্বালানি তেল পা চা র রো ধে বিজিবির বাড়তি ন জ র দা রি শ্যামনগরে চিংড়িতে পু শ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মা না : চিংড়ি আ গু নে পু ড়ি য়ে বি ন ষ্ট সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দ খ ল করে মাছ লু ট ফলোআপ: কালিগঞ্জে জমি বি রো ধে মা ও ছেলেকে পি টি য়ে জ খ মে র পর নি রা প ত্তা হী ন তা য় পুরো পরিবার তালা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন সাতক্ষীরায় ৪০৯ বোতল ফে ন্সি ডি ল সহ দুই মা দ ক কা র বা রি আ ট ক

জীবিকার সন্ধানে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হলেন সাতক্ষীরার যুবক ইস্রাফিল হোসেন

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে

পিতার সাথে জীবিকার সন্ধানের গিয়ে লাশ হলেন সাতক্ষীরার যুবক ইস্রাফিল হোসেন (২৩)। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা মহাসড়কের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ইস্রাফিল। মারাত্মক আহত হয় তার পিতা। সে সাতক্ষীরা পৌর এলাকার গড়েরকান্দা রহমতপুর গ্রামের মশিয়ার রহমানের পুত্র।

স্থানীয়দের বরাত দিতে সাতক্ষীরা ইটাগাছা ট্রাক ট্র্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাঙ্গীর হোসেন শাহীন জানান, শনিবার ভোরে নিয়ন্ত্রন হারিয়ে চালক মশিয়ার তার সামনে থানা একটি ট্যাক্টরের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালকের পুত্র ইস্রাফিল মারা যায়। চালক মশিয়ারের ডান পা ভেঙে মারাত্মক আহত হয়। যদিও তার অবস্থা আশংকা জনক।

তার পারিবারিক সূত্রে জানাগেছে, ইস্রাফিলের পিতা মশিয়ার রহমান পেশায় ট্রাক চালক। গত কয়েক মাস পূর্বে ইস্রাফিল বিবাহ করলেও কোন কাজ করত না। যে কারণে গত ১০/১২ পূর্বে পিতা-মাতার অনুরোধে জীবিকার সন্ধানে পিতার সাথে যায় ইস্রাফিল। শনিবার সকালে কুমিল্লার হাইওয়ে পুলিশ বাড়িতে ফোন করে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী মুন্নি খাতুন জানান, গতকাল দুপুরে কয়েকবার ফোন দিয়েছিল ইস্রাফিল কিন্তু রিসিভ করতে দেরি হওয়ায় রাগ করে বলেছিল আর কখনো ফোন দিবো না। আসলে সে আর কখনো ফোন দেবে না।

এদিকে ইস্রাফিলের মৃত্যুর খবর এলাকার আকাশা বাতাশ ভারি হয়ে উঠেছে। এলাকাজুড়ে এখন চলছে শোকের মাতম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!