শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা  সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে শারীরিক ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত  সাতক্ষীরায় বিপুল পরিমান ই য়া বা সহ আ ট ক -১ “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন কলারোয়ায় ব্যাটারি চু রি র স ন্দে হে পি ট মো ড়া দিয়ে বেঁ ধে তিন যুবককে ম ধ্য যু গী য় কা য় দা য় নি র্যা ত নে র অ ভি যো গ তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়ায় গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্রেতাদের মধ্যে অসন্তোষ, দুশলেন প্রাণিসম্পদ অফিসকে  সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল 

ঐতিহ্যবাহী নলতা আহছানিয়া মিশনের কমিটি গঠন সম্পন্ন: মাহফুজ সভাপতি, নজরুল সম্পাদক নির্বাচিত

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর ‘২৫) সকাল ১০ টার দিকে নলতা শরীফ শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় এক সাধারণ সভায় আলোচনার মধ্যদিয়ে এ কমিটি গঠন করা হয়।

উক্ত সভায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ইকবাল মাসুদের সঞ্চালনায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদী পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুন কার্য নির্বাহী কমিটি গঠন কাজ সম্পন্ন হয়।

সভায় উপস্থিত সকল সদস্য ও খান বাহাদুর আহছানুল্লাহ (রা:) এর পরিবারের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী এ এইচ এম মাহফুজুল হককে সভাপতি, ডাঃ মোঃ নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলীকে কোষাধক্ষ্য করে আগামী ২ বছরের জন্য ৩০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি উক্ত প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষে মেয়াদ পর্যন্ত সার্বিক দায়িত্ব পালন করিবেন।

এদিকে এক বার্তায় সভাপতি এ এইচ এম মাহফুজুল হক জানিয়েছেন, নলতা আহছানিয়া মিশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রতিষ্ঠানটির একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে, যা সততা, মানবসেবা ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত।

সভাপতি হিসেবে আমার অগ্রাধিকার হবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা। আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনে দুর্নীতিমুক্ত পরিবেশ গয়ে তোলাই হবে এ কমিটির লক্ষ্য। সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় নলতা আহছানিয়া মিশনকে তার পুরোনো গৌরব ও মর্যাদায় পুনরুদ্ধার করা সম্ভব বলে আমি বিশ্বাস করি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!