রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ ভোজ্য ও জ্বালানি তেল পা চা র রো ধে বিজিবির বাড়তি ন জ র দা রি শ্যামনগরে চিংড়িতে পু শ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মা না : চিংড়ি আ গু নে পু ড়ি য়ে বি ন ষ্ট সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দ খ ল করে মাছ লু ট ফলোআপ: কালিগঞ্জে জমি বি রো ধে মা ও ছেলেকে পি টি য়ে জ খ মে র পর নি রা প ত্তা হী ন তা য় পুরো পরিবার তালা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন সাতক্ষীরায় ৪০৯ বোতল ফে ন্সি ডি ল সহ দুই মা দ ক কা র বা রি আ ট ক

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে সাতক্ষীরা ম্যানগ্রোভ হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্ধোগে আজ শনিবার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, নাগরিক কমিটির আহবায়ক মোঃ আজাদ হোসেন বেলাল, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, দৈনিক দক্ষিনের মশাল এর সম্পাদক আশেক-ইলাহি, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ, বর্নিক বার্তা জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, মিজানুর রহমান দৈনিক জনবন্ঠ,বারসিক প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার. বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আঞ্জুমানারা বেগম,সহ-সভাপতি শামিমা সুলতানা, অর্থ সম্পাদক হাফিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র সহ জেরা ও পাড়া কমিটির নেত্রী বৃন্দ।

সংবাদ সম্মেলনে বলেন ২৫নভেম্বর-১০ই ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করবে। বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতিতে নারীদের রয়েছে উল্লেখযোগ্য দৃশ্যমান ভুমিকা। নারী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার, উন্নয়ন সংগঠন, নারী ও মানবাধিকার সংগঠন, নারী আন্দোলন বহুমাত্রিক কাজ করছে কিন্তু‘ নারী ও কন্যার প্রতি সহিংসতা তো কমছেই না বরং বাড়ছে সহিংসতার মাত্রা এবং বর্বরতার ধারন। বাড়ছে ধর্ষণ, শিশু ধর্ষণের ঘটনা। বাংলাদেশ মহিলা পরিষদ উদ্ধেগের সাথে লক্ষ্য করছে যে, বর্তমানে সময়ে অনলাইন যোগাযোগ মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতার ঘটনা উদ্ধেগজনকভাবে বাড়ছে। এক পরিসংখ্যানে দেখাযায় ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত বিডিভন্ন ভাবে ২৫৭৫ টি নারী ও শিশু নির্যতনের ঘটনা ঘটেছে, যা অত্রান্ত উদ্বেগজনক। এর সাথে যুক্ত হয়েছে নারীর উপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাত, যার ফলে নারী ও কন্যার প্রতি সহিংসতাও বাড়ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোদেধ অপরিহার্য সমম্নিত বিনিয়োগ। বিনিয়োগের ক্ষেত্রে রাষ্ট্র, প্রতিষ্ঠান, পরিবার সমাজ এবং ব্যক্তির ভ্থমিকা গুরুত্বপূর্ন। আইন-নীতিমালা-কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ও নির্মূলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সক্ষমতা এবং সংবেদনশীলতা বৃদ্ধিতে বিনিয়োগ সহিংসতার শিকার নারী ও কন্যাদের জন্য সবধরণের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!