শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় ব্যাটারি চু রি র স ন্দে হে পি ট মো ড়া দিয়ে বেঁ ধে তিন যুবককে ম ধ্য যু গী য় কা য় দা য় নি র্যা ত নে র অ ভি যো গ তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়ায় গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্রেতাদের মধ্যে অসন্তোষ, দুশলেন প্রাণিসম্পদ অফিসকে  সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

আ’গুন জ্বা’লিয়ে মিছিল, সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়কসহ ৭৬ জনের নামে মামলা, গ্রেপ্তার-৮

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

রবিবার (১৬ ফেব্রুয়ারি ‘২৫) ভোরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকায় সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে রাস্তা ও কালভার্টে অগ্নিসংযোগ করে ত্রাস সৃষ্টি, সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগে জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানসহ ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫ (বি) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়ার আব্দুল করিম সরদারের ছেলে আলাউল ইসলাম বাদি হয়ে মঙ্গলবার সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা সদরের ভাড়ুখালি গ্রামের শ্যামলী মোড়লের ছেলে ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, শহরের কাটিয়া মাঠপাড়ার গোলাম নবী সরদারের ছেলে আব্দুল খালেক, শহরের প্রাণসায়ের এলাকার খন্দকার আবু বক্কর ছিদ্দিকের চেলে খন্দকার আওরঙ্গজেব, সদর উপজেলার চুপড়িয়া গ্রামের শাসছুদ্দিন গাজীর ছেলে যুবলীগ নেতা শহীদুজ্জামান শাহীন, আলীপুর চেক পোষ্ট এলাকার ফজর আলী সরদারের ছেলে সেলিম হোসেন, হাড়দ্দহ গ্রামের নূর আলীর ছেলে আশরাফুল ইসলাম, শহরের ইটাগাছার আলেক গাজীর ছেলে মোঃ হান্নান গাজী ও সদরের বেতলা গ্রামের আলেক সরদারের ছেলে আতাউল হক সরদার (আতা)।

মামলার বিবরণে জানা যায়, আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ গোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা বর্তমান সরকারকে উৎখাত করার জন্য রবিবার ভোর ৬টার দিকে বাইপাস সড়কের সাতক্ষীরা শহরতলীর বকচরা মোড় এলাকায় বাঁশ, লাঠি, লোহার রড, কুড়াল, দা ইত্যাদি নিয়ে আগুন জ্বালিয় রাস্তা ও কালভার্টের ক্ষতিসাধন করার লক্ষে জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানের নেতৃত্বে মিছিল করে। স্থানীয় লোকজন সেখানে জড়ো হলে তারা পালিয়ে যায়। এ সময় দারা সরকারি জিনিসপত্র ক্ষতি করে।

তবে গ্রেপ্তারকৃত আব্দুল কাদের দেশ টাইমসকে জানান, এ ধরণের ভিত্তিহীন ও কাল্পনিক ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নেই। তাকে মঙ্গলবার দুপুর একটার দিকে ঘোনা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হলেও মামলার ফরোয়াডিংএ তাকে মঙ্গলবার ভোরে আব্দুস সালামের বাড়ি থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক দেশ টাইমসকে জানান, পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!