রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা কমিটি থেকে সিরাজুল ও লাল্টুর পদত্যাগ ভোজ্য ও জ্বালানি তেল পা চা র রো ধে বিজিবির বাড়তি ন জ র দা রি শ্যামনগরে চিংড়িতে পু শ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জ রি মা না : চিংড়ি আ গু নে পু ড়ি য়ে বি ন ষ্ট সরকারি ইজারাকৃত আশাশুনির হাড়িয়াখালসহ ৩টি জলমহাল দ খ ল করে মাছ লু ট ফলোআপ: কালিগঞ্জে জমি বি রো ধে মা ও ছেলেকে পি টি য়ে জ খ মে র পর নি রা প ত্তা হী ন তা য় পুরো পরিবার তালা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন সাতক্ষীরায় ৪০৯ বোতল ফে ন্সি ডি ল সহ দুই মা দ ক কা র বা রি আ ট ক

অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর

✍️রঘু নাথ খাঁ📝জেষ্ট প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীনের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ বুধবার মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরার শ্যামনগর থানার উপপরিদর্শক মোমরেজ আলী মোল্লার সাত দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাকিবুল ইসলাম এ আবেদন না’মঞ্জুর করেন।

বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়ার মোশারফ হোসেনর ছেলে।

মামলার বিবরনে জানা যায়, গত ২ জুন ভোর ৫টার দিকে সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীনকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড পিস্তলের গুলিসহ শ্যামনগর উপজেলার গোপালপুর দীঘরি পার্শ্ববর্তী হাফিজুর রহমানের মাছের ঘেরের পাশ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় শ্যামনগর থানার উপপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম বাতি হয়ে মাসুম বিল্লাহ শাহীনসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামী করে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় একটি মামলা (জিআর-২২৭) দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক মোমরেজ আলী মোল্লা আসামী মাসুম বিল্লাহ শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৩ জুন আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। বুধবার আসামীপক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল মজিদ (২) ও রাষ্ট্রপক্ষের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন এবং মামলার তদন্তককারি কর্মকর্তা মোমরেজ আলী মোল্লার বক্তব্য শুনানী শেষে তার জামিন ও রিমান্ড আবেদন না’মঞ্জুর করেন।

রিমান্ড ও জামিন আবেদন না’মঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক মোমরেজ আলী মোল্লা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!