রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

আশাশুনিতে ট্রলার ডুবিতে নিখোঁজ ৩ এর মধ্যে লাশ উদ্ধার-২,উদ্ধার অভিযান অব্যাহত

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি কপোতাক্ষ নদে ট্রলার ডুবির আরো এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। নিখোঁজ এর চতুর্থ দিনে শুক্রবার দুপুর আড়াইটার সময় আশাশুনির প্রতাপনগরর শ্রীপুর লঞ্চঘাটে স্থানীয়রা কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় এ লাশ দেখতে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

উদ্ধার হওয়া শ্রমিকর নাম শফিকুল সানা (৪৫)। তিনি আশাশুনি উপজেলার বকচরা গ্রামের ফজল সানার ছেলে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপসহকারি পরিচালক তারেক হাসান ভূঁইয়া জানান, গত মঙ্গলবার সকালে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া লঞ্চঘাট থেকে ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ভাঙ্গা নামক স্থানে বালি ভর্তির জন্য খালি বস্তা ও শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় কপোতাক্ষের প্রবল স্রোতে চালক আব্দুস সাত্তারসহ ১৪জন শ্রমিক নিয়ে একটি ট্রলার পানিতে তলিয়ে যায়। ১১ জন শ্রমিক ও ট্রলার চালককে উদ্ধার করা গেলেও তিন জন শ্রমিকের সন্ধান মেলেনি।

বৃহষ্পতিবার দুপুরে খুলনার কয়রা এলাকায় কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ শ্রমিক আশাশুনির কাপষান্ডা গ্রামের বাবুরালি গাজীর লাশ উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে আড়াইটার দিকে কপোতাক্ষ নদের আশাশুনির শ্রীপুর লঞ্চঘাট নামক স্থানে শফিকুল ইসলামের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাদেরকে খবর দেয়।

তবে অপর নিখোঁজ শ্রমিক আশাশুনির পুঁইজালা গ্রামের আব্দুল আজিজের সন্ধানে অভিযান অব্যহত রয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, স্বজনদের কোন অভিযাগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই শফিকুলের লাশ শুক্রবার বিকালে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!