রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদানে গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরীকে স্বর্ণপদক প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮১ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম -এর আয়োজনে “বাংলা ভাষা-বাংলাদেশ ও বঙ্গবন্ধু” শীর্ষক এক আলোচনা সভা এবং কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ অবদানের জন্য ইউপি চেয়ারম্যান/ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর ফার্স হোটেলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) -এর সভাপতি এস. এ. এম. জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।

বিইউপিএফ -এর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূইয়া রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এড. সাইফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর টগর, এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান, সিআইপি আলহাজ্ব হারুন অর রশীদ, মাই টিভির চেয়ারম্যান ও মহা ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণু জীববিজ্ঞানী অধ্যাপক ড.ফিরোজ আহমেদ, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ও বিইউপিএফ -এর উপদেষ্টা ওয়াজেদ ফিরোজ।

পরে আলোচনা সভা শেষে কোভিড-১৯ মোকাবেলায় ও যোগ্য সমাজ সেবক হিসাবে গোপালগঞ্জ সদর উপজেলার ২০ নং গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুর রহমান (টুটুল) চৌধুরীকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) -এর সৌজন্যে সম্মাননা স্মারক ও স্বর্ণপদক প্রদান করা হয়। কোভিড-১৯ মোকাবেলায় এবং যোগ্য সমাজসেবক হিসেবে সমাজের ভূমিকা রাখায় গোপালগঞ্জ ছাড়াও দেশের অন্যান্য জেলার ইউপি চেয়ারম্যান/ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও স্বর্ণ পদক বিতরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!