রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

আশাশুনির ট্রলার ডুবিতে দুদিন পর একজনের মরদেহ উদ্ধার; এখনো নিখোঁজ দুই

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কপোতাক্ষে ট্রলার ডুবিতে নিখোঁজের দুদিন পর এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুই শ্রমিক নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুড়িকাওনিয়া লঞ্চঘাট এলাকার গড়ুইমহল খালের যেখানে নৌকাডুবে গিয়েছিল কপোতাক্ষ নদের ঠিক উল্টোপারে চর থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ারসার্ভিস এর ডুবুরি দল।

উদ্ধার হওয়া শ্রমিকের নাম বাবর আলী শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের মনজিল হোসেনের ছেলে। অপর দুই নিখোঁজ শ্রমিকরা হলেন বকচর গ্রামের মৃত. ফজলে সানার ছেলে শফিকুল সানা ও পুইজালা গ্রামের মৃত. মানিক মোড়লের ছেলে আজিজ মোড়ল।

শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা গত দুই দিন খুঁজে ট্রলার ডুবে নিখোঁজ তিন শ্রমিকের সন্ধান পাইনি। কুড়িকাওনিয়া ল ঘাটের পাশে বেলা সাড়ে ১১টার দিকে বাবর আলীর মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরীরা।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মো. তারেক হাসান ভুইয়া ঢাকাপোস্টকে জানান, বাবর আলী নামের একজন শ্রমিকের মরদেহ আমরা উদ্ধার করেছি। এখনো দুই শ্রমিক নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাওনিয়া ভাঙন এলাকায় আম্পানে ভেঙে যাওয়া বাঁধ সংস্কারে কাজ করছিলেন ১০-১২ জন শ্রমিক। একপাশ থেকে অন্যপাশে ট্রলারযোগে যাওয়ার সময় ভাটার তিব্র টানে ট্রলারটি ডুবে যায়। তখন বাকিরা উদ্ধার হলেও তিন শ্রমিক নিখোঁজ হন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ অনুসন্ধানে এডিএমকে প্রধান করে তদন্ত টিম গঠন করেছেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এছাড়া তিনি ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!