সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরায় নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৮ বার পড়া হয়েছে

“বিশ্ব ভালাবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত হয়েছে।

ইয়ুথেনেট ফর ক্লাইমেট জাস্টিস এর আয়োজনে ও ম্যানগ্রাভ স্টুডেন্ট সোসাইটির বাস্তবায়নে রবিবার সকাল ১০টায় পদ্মপুকুর ইউনিয়নে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্যে রাখনে, ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটির সভাপতি আরিফুল ইসলাম, উপদেষ্টা মাসুম বিল্লাাহ, সহ-সভাপতি জিল্লুর রহমান, মারুফ বিল্লাহ প্রমূখ।

বক্তারা বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন আমাদের রক্ষা করে। সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। তারা এ সময় আরো বলেন, বিভিন্ন এলাকায় সুন্দরবনের কোল ঘেঁষে শিল্পায়ন, বন্যপ্রাণী শিকার ও কাঠ পাচারের কারণে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পরিবেশ আজ হুমকির মুখে।

এ বিষয়ে সচেতনতা তৈরি করতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশর উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন হয়। সেই সম্মেলনেই ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দবন দিবস’ ঘোষণা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!