সাতক্ষীরায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা গ্রে ফ তা র
✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
প্রকাশের সময় :
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
৬২
বার পড়া হয়েছে
সাতক্ষীরায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট ‘২৬) সকালে ও দুপুরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক যুবলীগ নেতা মাস্টার শফিকুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত দলের এসব নেতাদের নামে সরকার বিরোধী ষড়যন্ত্রকরাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। এরা দীর্ঘদিন পলাতক ছিলো। চলমান অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।