সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

অপ্রেমিকের প্রেমপত্র – কবি তানভীর চৌধুরী

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

অপ্রেমিকের প্রেমপত্র –
কবি তানভীর চৌধুরী

কখনো রবীন্দ্রনাথের গোরা,
কখনো শরৎচন্দ্রের শ্রীকান্ত—
ডেকেছো কতবার জীবনানন্দের
কোনো এক নিঃসঙ্গ পথিকের নামে।

কখনো দেবদাসের বিষাদ,
কখনো হেমিংওয়ের সান্তিয়াগোর মতো একরোখা লড়াই;
কখনো হ্যামলেটের দ্বিধা,
কখনো রুক্ষ পৃথিবীর সামনে
বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক নির্ভীক পুরুষ—
ভেবেছো আমাকে কত রূপে!

আমার ভেতরে যেন
পৃথিবীর সমস্ত পুরুষের অবয়ব—
কিছু অহংকার, কিছু অভিমান,
কিছু অপূর্ণতা, কিছু নীরব পরাজয়;
আর সবকিছু হারিয়েও
অন্ধকার ভেদ করে ফিরে আসার
এক দুর্বিনীত জীবনস্পৃহা।

যুগে যুগে আমি ফিরে আসব—
কখনো প্রেমিক,
কখনো পথিক,
কখনো বিদ্রোহী;
কখনো তোমার সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়,
আবার কখনো
তোমার একাকী রাতের
দীর্ঘতম নীরবতা হয়ে।

তোমার আকাশে ঝড় নামলে
নিজের বুক দিয়ে তোমাকে আড়াল করব।
ভালোবাসব—
কিন্তু ভালোবাসার কাছে
নিজেকে বিসর্জন দেব না।

কারণ আমার প্রেমে যেমন মায়া থাকবে,
তেমনি থাকবে
একজন পুরুষের অটুট আত্মমর্যাদা।

তবুও আমাকে অন্য কোনো নামে ডেকো না,
শুধু লাবণ্যের অপ্রেমিক অমিত নামে ডেকো;
যে তোমাকে ভালোবেসেও,
তোমাকে অধিকার করতে চায়নি।

বটিয়াঘাটা, খুলনা
১৩ আগস্ট ২৬

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!