
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান এর নামে নড়াইল এ অবৈধভাবে সাজা ঘোষনা করার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার বিকাল ৫ ঘটিকায় কালিগঞ্জ বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন সাদ্দাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ন আহবায়ক মোঃ বাপ্পি হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ ওলিউর রহমান, যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ শাকির হোসেন ও যুগ্ন আহবায়ক কাজী শরিফুল ইসলাম। এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।