সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময় জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা শ্যামনগরে রামিসার ধ র্ষ ণ ও হ ত্যা র বিচারের দাবীতে মানববন্ধন ও প্র তি বা দ সমাবেশ  সাতক্ষীরায় ওয়ারিশ জমি নিয়ে বি রো ধে সাতক্ষীরায় দুই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান উ চ্ছে দে র অ ভি যো গ জা ল নোট ঠে কা তে সাতক্ষীরার পশুর হাটে র‍্যাবের আধুনিক বুথ চালু “মামলার সুষ্ঠু ত দ ন্ত চাই, নি রা প ত্তা হী ন তা য় ভুগছি”- সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে আব্দুস সবুর তালায় কোরবানির জন্য প্রস্তুত সাড়ে ১৯ হাজার পশু আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে বিডিএফ প্রেসক্লাবে মতবিনিময় সভা সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা  সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দৈনিক দক্ষিণের মশাল

আওয়ামীলীগ থেকে প দ ত্যা গ করলেন নূরনগর ইউপি চেয়ারম্যান

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সকল দলীয় কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন উপজেলার ০৪নং নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদ। সোমবার (১৮ মে ‘২৬) সকাল ১১টায় নূরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। 

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বখতিয়ার আহমেদ বলেন, আমি দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সমর্থক ছিলাম। বর্তমানে আমার বয়স ৮০ বছরের ঊর্ধ্বে। বার্ধক্যজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য আমি আওয়ামী লীগের সকল দলীয় কার্যক্রম থেকে অবসর গ্রহণ করিলাম। 

তিনি আরও জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণেই সক্রিয় কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছেন। 

উল্লেখ্য, বখতিয়ার আহমেদ নূরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ৮ বার দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে স্থানীয়রা মনে করেন। বর্তমানে তিনি সুনামের সাথেই ০৪নং নূরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!