বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত খেলায় ফাইনালে উঠেছে সাতক্ষীরার বালক ও বালিকা দুই বিভাগেই দুটি দল।

মঙ্গলবার (১৯ মে ‘২৬) বালক বিভাগে কালীগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল মেহেরপুরকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ম্যাচে দলের হয়ে একটি করে গোল করেন আবির ও অনিক বাছাড়। অন্যদিকে বালিকা বিভাগে শ্যামনগর উপজেলার পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চুয়াডাঙ্গা ও মেহেরপুরকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। বালিকা বিভাগের এক ম্যাচে তারা মেহেরপুরের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে একচেটিয়া আধিপত্য দেখায়।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হয়। বিভাগীয় পর্যায়ে সাতক্ষীরার দুই দলের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা আশা করি, ফাইনালেও তারা এই ধারাবাহিকতা বজায় রেখে জেলার সুনাম আরও উজ্জ্বল করবে।”

এর আগে রোববার (১৭ মে) সকালে খুলনা নগরীর খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!