মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ১০৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামা প্রসাদের বি রু দ্ধে বিএলসি নবায়নে অ তি রি ক্ত টাকা আ দা য়ে র অ ভি যো গ দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ‘২৬) উপজেলা ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রদীপ কুমার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বীন ফিরোজ প্রমুখ। এ সময় উপজেলা ভ‚মি অফিসের কানুন-গো শহিদুল ইসলাম, নাজির প্রদীপ কুমার ঢালী, অফিস সহকারী মুরশীদ অলম, মিউটিশন সহকারী অমিত কুমার বর, সার্টিফিকেট পেশকার সচিন সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা ভ‚মি অফিস চত্বরে মেলা উপলক্ষে ভ‚মি উন্নয়ন কর সেবা বুথ, অর্পিত সম্পত্তি সেবা বুথ, খাস জমি সেবা বুথ, ই নামজারি সেবা বুথ স্টল স্থাপন করা হয়েছে। যেখান থেকে নাগরিকরা সহজে সরাসরি ভূমি সংক্রান্ত সেবা পাবে বলে জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!