বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (১৯ মে ‘২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইফুল ইসলাম, কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বীন ফিরোজ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত সুধিজনরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে জোর দেওয়া হয়। পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া দাবি করা হয়। এছাড়া চলমান উন্নয়ন কাজগুলো দ্রæত বাস্তবায়নের দাবি জানানো হয়।”

এদিকে নবাগত জেলা প্রশাসক দেবহাটার উপজেলার নির্মিত গেইট উদ্বোধন করেন। এছাড়া অসহায়দের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!