মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ১০৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামা প্রসাদের বি রু দ্ধে বিএলসি নবায়নে অ তি রি ক্ত টাকা আ দা য়ে র অ ভি যো গ দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক গৌরাঙ্গ সরকারের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৯ মে ‘২৬) দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে সদর থানায় নিয়ে যায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল, স্থানীয় জামায়াতের আমির মিজানুর রহমান ও বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর দাবি, গত রোববার নবম শ্রেণির গণিত ক্লাস চলাকালে শিক্ষক গৌরাঙ্গ সরকার আজান ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি পশ্চিমবঙ্গে মসজিদের মাইকে আযান বন্ধের প্রসঙ্গ টেনে বাংলাদেশেও তা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া ফজরের আযানসহ অন্যান্য আযান উচ্চস্বরে দেয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা হয় বলেও তিনি মন্তব্য করেন বলে শিক্ষার্থীরা জানিয়েছে। একই সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যক্তিগত জীবন ও চরিত্র নিয়ে কটূক্তি করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
ঘটনাটি প্রথমে গোপন থাকলেও মঙ্গলবার শিক্ষার্থীরা বিষয়টি স্থানীয়দের জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।
মুহাম্মাদ মাসুদুর রহমান জানান, তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!