মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয় ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা তালায় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন গ্রেপ্তার

সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য, এটিএন নিউজ ও ডেইলি অবজারভার পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এম জিললুর রহমান এর খালা মরহুমা আকলিমা খাতুন (৭৪) গত সোমবার (১৮ মে ‘২৬) দুপুরে যশোর সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

দাম্পত্য জীবনে তিনি নিসন্তান ছিলেন। স্বামী মৃত আরশাদ আলী, ২০২২ সালে মারা যান। আরশাদ আলীর বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার দোহার গ্রামে। ১৯৬৩ সালে পাকিস্তান আমলে আরশাদ আলী পাকিস্তান বিমান বাহিনীর সদস্য হিসাবে চাকুরিতে যোগদান করে যশোর বিমান বন্দরে দায়িত্ব পালনকালে যশোর নিউটাউন, এফ ১৮৯ নং ব্লকে জমি কিনে বাড়ি করে বসবাস শুরু করেন। সেখান থেকেই যশোরের বাসিন্দা হন। যশোর সরকারি কবরস্থানে মঙ্গলবার বাদ জোহর তার দাফন সম্পন্ন হয়।

মরহুমার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জ্ঞাপন করেছেন, সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহাঃ জিললুর রহমান, দপ্তর সম্পাদক আল ইমরান, নির্বাহী সদস্য আবু নাসের মোঃ আবু সাঈদ, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান উজ্জল ও আব্দুল গফুর সরদার সহ সকল সদস্যবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!