বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ভিটাবড়ি থেকে উচ্ছেদ করতে প্রতিবেশি কর্তৃক নিরীহ এক ব্যক্তিকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ মে ‘২৬) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিবেশি জাহানারা খাতুন ও তার জামাতা আলমগীর গংদের বিরুদ্ধে সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীনের ছেলে মোঃ জামাল হোসেন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০১৭ সালে গোবিন্দ সাহা গং এর নিকট থেকে ৪ কাঠা জমি ক্রয় করে সেখানে একতলা ভবন নির্মাণ পূর্বক স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু তার প্রতিবেশি শ্যামনগর গ্রামের মৃত সাজ্জাদ আলী গাজী স্ত্রী জাহানারা খাতুন, তার জামাতা আলমগীর হোসেন, ধুলিহর ইউনিয়নের বড়দল গ্রামের আব্দুস ছালেক তাকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি ও অত্যাচার করে চলেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কয়েকবার শালিসী বৈঠক বসলেও তারা কোন শালিস না মেনে উঠে যায় এবং আস্ফালন করে বলে বেড়ায় যেভাবে হোক তাকে (জামাল) ওইস্থান থেকে বিতাড়িত করবে। এরই ধারাবাহিকতায় গত ১৬ মে রাতে হঠাৎকরে তাকে একটি মিথ্যা মামলায় সদর থানা পুলিশ গ্রেফতার করে। পরের দিন কোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে পৌছানোর আগেই পুলিশ তাকে পুনরায় তাড়া করে। বর্তমানে তিনি পলাতক অবস্থায় জীবন যাপন করছেন।

জামাল হোসেন বলেন, আমি একজন অসহায় ও গরীব মানুষ। কোন রকমে ফুটপথে হকারি করে জীবিকা নির্বাহ করি। পক্ষান্তরে জাহানারা খাতুন একজন দুষ্ট প্রকৃতির মহিলা। এলাকার বিভিন্ন খারাপ মানুষের সাথে তার উঠাবসা। তার এসব অবৈধ কাজে নিষেধ করায় সে ঈর্ষান্বিত হয়ে তার জামাই আলমগীরের সহযোগিতায় আমাকে এভাবে সামাজিক ও মানসিক ভাবে হয়রানি করে চলেছে। স্বাধীন দেশে স্বাধীনভাবে নিজের বাড়িতে বসবাস করবো সেই সুযোগটুকুই আমার নেই। আমি বর্তমানে অসহায় অবস্থায় দিনাতিপাত করছি।

তিনি অভিযোগ করে বলেন, জাহানারার মেয়ের স্বামী আলমগীর চাকরির সুবাদে কোন এক জায়গায় থেকে কলকাঠি নাড়ছে। পুলিশ তার কথায় আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাদের কারণে আমাকে প্রতিনিয়ত মিথ্যা হয়রানির শিকার হতে হচ্ছে।

তিনি এসবের সুষ্ঠু বিচার দাবী করে মাদক ব্যবসায়ী জাহানারা খাতুন ও তার জামাতা আলমগীর এবং তাদের সহযোগী ছালেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!