বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের কাজ পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের দীর্ঘদিন ধরে বন্ধ ও ধীরগতির সংস্কার কাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি। বৃহস্পতিবার (১৪ মে ‘২৬) বিকাল ৫টার দিকে তিনি সরেজমিনে রাস্তার কাজ পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।

জানা যায়, কালিগঞ্জ প্রধান সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে অসমাপ্ত অবস্থায় পড়ে ছিলো। ফলে ওই সড়কে যানবাহন চলাচলসহ সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।পরিদর্শনকালে স্থানীয়রা রাস্তা নির্মাণে ধীরগতি, নিম্নমানের ইট ব্যবহার এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সংশ্লিষ্ট ঠিকাদারকে নিম্নমানের ইট অপসারণ করে মানসম্মত উপকরণ ব্যবহার এবং আগামী দুই মাসের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, প্রয়োজন হলে এডিবির অর্থায়নে কালভার্ট নির্মাণ করা হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, কালিগঞ্জ থেকে বাঁশতলা পর্যন্ত সড়কের অধিকাংশ কাজ দুই বছর আগেই সম্পন্ন হলেও কালিগঞ্জ সদর থেকে প্রায় দুই কিলোমিটার অংশের কাজ বাকি ছিল। এই অংশের উন্নয়নে প্রায় সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কাজ শুরু হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না করে ঠিকাদার কাজ ফেলে চলে যায়। পরে পুনরায় কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ফজর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, জামায়াত নেতা সিরাজুল ইসলাম ও আবু ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মো. আব্দুল্লাহ, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ খায়রুল ইসলাম, স্থানীয় বাসিন্দা লজিবুর রহমান, আবু সাঈদ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!