শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় ব্যাটারি চু রি র স ন্দে হে পি ট মো ড়া দিয়ে বেঁ ধে তিন যুবককে ম ধ্য যু গী য় কা য় দা য় নি র্যা ত নে র অ ভি যো গ তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়ায় গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্রেতাদের মধ্যে অসন্তোষ, দুশলেন প্রাণিসম্পদ অফিসকে  সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

অজ্ঞান পার্টির কবলে কালিগঞ্জে একই পরিবারের চারজন, চার লক্ষাধিক টাকার মালামাল লুট

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮২ বার পড়া হয়েছে

অজ্ঞান পার্টির সদস্যরা একই পরিবারের চারজনকে অচেতন করে বাড়ির গ্রীলের তালা ভেঙ্গে নগদ টাকা ও সোনার গহনাসহ চার লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। বৃহষ্পতিবার দিবাগত গভীর রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। অচেতন চারজনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনরা হলেন, উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের সুরত আলী মোড়লের ছেলে সালাহউদ্দিন মোড়ল (৫২), তার স্ত্রী খাদিজা খাতুন (৪০), মেয়ে কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী হানিফা খাতুন (১৪) ও একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাকিয়া সুলতানা(১২)।

পশ্চিম নারায়ণপুর গ্রামের সুবদ আলী মোড়ল জানান, তাদের বাড়ির পাশে কলুপাড়ায় বৃহষ্পতিবার রাতে মাহফিল অনুষ্ঠিত হয়। রাতে ১২টার দিকে তার ভাই সালাহউদ্দিন ও স্ত্রী ও দু’ মেয়ে ভাত খেয়ে ঘুমিয় পড়ে। শুক্রবার সকালে ভাইয়ের ছোট মেয়ে তাকিয়া সুলতানার ঘুম ভেঙ্গে যায়। সে বাবা, মা ও বোনকে ডেকে সাড়া না পাওয়ায় তাক বিষয়টি অবহিত করে। তারা যেয়ে বাড়ির গ্রীলের দরজার তালা ও গ্রীল কাটা অবস্থায় দেখতে পান। ঘরের মধ্যে জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল। পরে তিনি জানতে পারেন যে চেতাননাশক স্প্রে করে অথবা খাবারের মধ্যে চেতনানশক স্প্রে করে পরিবারের চারজন অচেতন হয়ে পড়ার পর অজ্ঞান পার্টির সদস্যরা নগত ৭৩ হাজার টাকা , চার ভরি ওজনের সোনার গহনাসহ চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। সৌভাগ্যবশতঃ ছোট মেয়ে তাকিয়ার ঘুম ভেঙ্গে যায়। পরবর্তীতে পরিবারের চারজনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তাহাজ্জুত হোসেন জানান, হানিফা ও তাকিয়া শঙ্কামুক্ত। তবে ৪৮ ঘণ্টা পার না হলে সালাহউদ্দিন ও খাদিজার অবস্থার কথা বলা যাবে না। তবে কি ধরণের চেতনা নাশক ব্যবহার করা হয়েছে তা পরীক্ষা না করে বলা যাবে না বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, এ ব্যাপারে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত কর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!