শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরা সদরের শীবপুর রাজাপুরে সাবেক এক ইউপি মহিলা সদস্যকে ধ র্ষ ণের চে ষ্টা গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরণ করলেন ডিসি মোঃ আরিফ- উজ-জামান তালার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ সততা সংঘের সভা অনুষ্ঠিত সাতক্ষীরার মধ্য মাছখোলায় শামালী সরদারের জানাজা সম্পন্ন, মুসল্লীদের ঢল

শ্যামনগরে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৩৬০ বার পড়া হয়েছে
ইটভাটায় ব্যবহৃত ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাতটার দিকে কালিগঞ্জ – মুন্সিগঞ্জ সড়কের শ্যামনগর বকুলের ভাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জহুরা খাতুন (৩০)। তিনি শ্যামনগর উপজেলার খানপুর (ইছাকুড়) গ্রামের নুরজ্জামান কাগুচির স্ত্রী।
প্রত্যক্ষদর্শী শহীদুল কাগুচি জানান, মঙ্গলবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে বের হয়ে ইটভাটায় ব্যবহৃত ডাম্পার করে বকুলের ভাটায় যাচ্ছিলেন জহুরাসহ তারা কয়েকজন। ডাম্পারটি বকুলের ভাটার সামনে এল চাকায় কাপড়ে জড়িয়ে জহুরা মারাত্মক জখম হয়। তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শ্যামনগর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!