প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ৯:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২১, ৭:০৫ পি.এম
শ্যামনগরে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু

ইটভাটায় ব্যবহৃত ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাতটার দিকে কালিগঞ্জ - মুন্সিগঞ্জ সড়কের শ্যামনগর বকুলের ভাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জহুরা খাতুন (৩০)। তিনি শ্যামনগর উপজেলার খানপুর (ইছাকুড়) গ্রামের নুরজ্জামান কাগুচির স্ত্রী।
প্রত্যক্ষদর্শী শহীদুল কাগুচি জানান, মঙ্গলবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে বের হয়ে ইটভাটায় ব্যবহৃত ডাম্পার করে বকুলের ভাটায় যাচ্ছিলেন জহুরাসহ তারা কয়েকজন। ডাম্পারটি বকুলের ভাটার সামনে এল চাকায় কাপড়ে জড়িয়ে জহুরা মারাত্মক জখম হয়। তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শ্যামনগর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.