শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু

কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৮ নং ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ভোটার সাধারণে মাঝে ইতিমধ্য জনপ্রিয়তার শীর্ষে হয়ে উঠেছেন উদীয়মান তরুন সমাজসেবক শফিকুল ইসলাম বিশ্বাস।

তিনি অত্র ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও তিনবারের ফার্স্ট মেম্বার এবং কালিগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘদিনের সেক্রেটারী প্রয়াত আলহাজ্ব নূর মোহাম্মদ বিশ্বাসের ছেলে। চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন নিয়ে তিনি ভাড়াশিমলা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করতে চান। তিনি তাঁর অঙ্গীকার হিসেবে ইউনিয়নকে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ গঠন, ডিজিটাল ও আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ে তোলা, যুবসমাজের জন্য যথাযথ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, রাস্তাঘাটের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে কাজ করার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মানুষের সেবাই হবে তাঁর প্রধান লক্ষ্য। সততা, তারুণ্য ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি ইউনিয়নবাসীর পাশে থাকতে চান। এ সময়ে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর প্রতি দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করেন। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক ভাড়াশিমলা ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ইউনিয়নের রমজান আলী, হাসানুর, আব্দুল খালেকসহ একাধিক ব্যাক্তি জানান, ভাড়াশিমলা ইউনিয়নের সাবেক তিনবারের সফল চেয়ারম্যান মরহুম নুর মোহাম্মদ বিশ্বাসের ছেরে হিসাবে শফিকুল ইসলাম অনেক পরিচিত। তাছাড়া তিনি সৎ ও কর্মট এবং সামাজিক, মানবিকজন হিসাবে সর্বমহলে গ্রহনযোগ্যতা পেয়েছে। সে কারণে অত্র ইউনিয়নে অন্যান্য পদপ্রার্থীর তুলনায় জনপ্রিয়তায় শীর্ষে আছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!