
নারী-কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় সাতক্ষীরার তালা উপজেলা মানবাধিকার সুরক্ষা (সিএসও) কমিটির উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রিইব’র আয়োজনে, নেটস বাংলাদেশ’র সহযোগীতায় এবং হোপ প্রকল্পের অধিনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ‘২৬) সকালে তালা গণ-গ্রন্থাগার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সিএসও সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে সংলাপ সভায় উপস্থিত ছিলেন হোপ প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান।
প্রোগ্রাম অফিসার কাজলৈ রেখা’র পরিচালনায় বক্তব্য রাখেন, মানবাধিকার সুরক্ষা কমিটির সাধারন সম্পাদক চন্দ্র শেখর দাস, সদস্য গাজী জাহিদুর রহমান, জুলফিকার রায়হান, তারেক সরকার, দিলিপ কুমার দাস, রাজিবুল ইসলাম, মনি মোহন হালদার, মিজানুর রহমান, আফজাল হোসেন, ছায়া বিশ্বাস, রীতা বিশ্বাস, কবরী সরকার ও কাকলি দাস প্রমূখ।
সভায়- নারী নির্যাতন, জলাবদ্ধতা, বাল্যবিবাহসহ সামাজিক নানান সমস্যা তুলে ধরে তার সমাধান’র উপর আলোচনা হয়।