বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ সহ দক্ষিণবঙ্গে যাত্রী সেবায় অনন্য ইমাদ পরিবহনের এক যুগ পূর্তি উদযাপন সাতক্ষীরায় ধ র্ষি তা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও নগদ অর্থ সহায়তা সাতক্ষীরায় জাতীয় পার্টির উদ্যোগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান  স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ তালা উপজেলা বিএনপি সভাপতি: হাসপাতালে ভর্তি তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রে প্তা র সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির শিশু ধ র্ষ ণ মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সো প র্দ  স ন্ত্রা সী ও চাঁ দা বা জ হেমায়েত বা হি নী র গ্রে প্তা রে র দাবিতে অ ত্যা চা রের শি কা র ক্ষ তি গ্র স্থ পরিবারের সংবাদ সম্মেলন দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্স -এর ৩দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭৫ নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৭৫ নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৯ জন এবং সাধারণ গ্রেডে ৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো: দীপান্বিতা পাল দিয়া, পূজা নন্দী, মাশরিকা বিলকিস, ফাওজিয়া নূর তোয়া, জাকিয়া সুলতানা, আরাধ্যা মনি মণ্ডল, রিয়াদ হাসান, ওয়াসিক তাহসান এবং অভ্রজিত হালদার।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, সামিউল আলম, আশফাক উজ জামান, নূহা মণি, সারিকা সানজানা, লাকীয়া রহমান লিবা এবং দীপা বিশ্বাস।

এই ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে শ্যামনগর উপজেলার অন্যতম সেরা  বিদ্যালয় হিসেবে গৌরব অর্জন করেছে।

এ সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়ায় ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য বজায় থাকবে এবং বিদ্যালয় আরও উন্নত ফলাফল অর্জন করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!